মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমবিশ্বট্রাম্পের শুল্ক এড়াতে শেষ মুহূর্তের চেষ্টায় কানাডা

ট্রাম্পের শুল্ক এড়াতে শেষ মুহূর্তের চেষ্টায় কানাডা

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রাম্পের শুল্ক এড়াতে শেষ মুহূর্তের চেষ্টায় কানাডা

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক এড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর শেষ চেষ্টা চালাচ্ছে কানাডা। দুই দেশের বাণিজ্য চুক্তি নিয়ে সমঝোতার সময়সীমা ঘনিয়ে আসায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির হাতে রয়েছে মাত্র ৪৮ ঘণ্টা।


আগামী ১৯ আগস্টের মধ্যে কোনো সমঝোতা না হলে কানাডার প্রায় ৩০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৫০ শতাংশ শুল্ক কার্যকর হতে পারে।


কার্নি জানিয়েছেন, শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ মুহূর্তের আলোচনা অত্যন্ত জটিল ও নাজুক পর্যায়ে রয়েছে। এ কারণে আলোচনার বিস্তারিত এখনই প্রকাশ্যে আনার সময় নয় বলেও মন্তব্য করেন তিনি।


১৯ আগস্টের সময়সীমার আগে ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে একটি ন্যায্য বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানান কানাডার প্রধানমন্ত্রী। তবে সমঝোতা না হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও কানাডার রয়েছে বলে তিনি সতর্ক করেন।


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের কানাডীয় আমদানি পণ্যের ওপর নতুন ৫০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার আগে চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছেন কানাডার আলোচকেরা। তারা প্রায় এক সপ্তাহ ধরে ওয়াশিংটনে অবস্থান করছেন।


কানাডীয় আলোচক ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের মধ্যে সাম্প্রতিক সময়ে একাধিক বৈঠক হলেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ।


সোমবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় থেকে বের হওয়ার সময় কানাডার বাণিজ্যমন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ক বলেন, দুই দেশের আলোচনার কাজ এখনো শেষ হয়নি।