বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমজাতীয়স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

favicon
ভোরের আলো ডেস্ক:
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

স্বামীর মৃত্যুতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশের নিরাপত্তায় তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে প্রিজন ভ্যানে করে তিনি রাজধানী ঢাকার উদ্দেশে রওনা হন।


কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য দীপু মনির প্যারোল মঞ্জুর করা হয়েছে। এ সময় তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তায় থাকবেন।


এর আগে বুধবার (১৯ আগস্ট) দুপুরে কারাগারে দীপু মনির সঙ্গে দেখা করেন তার মেয়ে তানি দিপাবলি। পরে তিনি মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের কাছে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন। তবে আবেদনটি পর্যালোচনা করে ১২ ঘণ্টার জন্য প্যারোল মঞ্জুর করা হয়।


দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল জানান, প্যারোলে মুক্তির পর দীপু মনি রাজধানীর কলাবাগানে যাবেন। সেখানে তার স্বামী মরহুম তৌফিক নেওয়াজের মরদেহ রাখা হয়েছে। ওই বাড়িতেই দীপু মনির সঙ্গে তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল বলে জানান তিনি।


পরে গুলশান আজাদ মসজিদে মরহুমের জানাজা এবং বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে।


উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে ডা. দীপু মনিকে গ্রেপ্তার করা হয়।