রবিবার , ২৩ আগস্ট ২০২৬
রবিবার , ২৩ আগস্ট ২০২৬
হোমজাতীয়চাঁদাবাজদের পাশাপাশি জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজদের পাশাপাশি জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
চাঁদাবাজদের পাশাপাশি জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে চাঁদাবাজির মতো অপকর্মে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকাভুক্ত করা হচ্ছে বলে জানান তিনি।


শনিবার (২২ আগস্ট) বিকেলে চাঁদা না দেওয়ায় হামলার শিকার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে ঢামেক হাসপাতালে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।


তিনি বলেন, ঢাকা মহানগর এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যেসব কর্মকর্তা ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।


চিকিৎসক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।


উল্লেখ্য, গত সোমবার ঢামেক হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।