বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমরাজনীতিচট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটি পুনর্বহাল

চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটি পুনর্বহাল

favicon
ভোরের আলো ডেস্ক:
চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটি পুনর্বহাল

ইতোপূর্বে বিলুপ্ত করা চট্টগ্রাম মহানগর যুবদল এবং এর অধীন সব থানা ও ওয়ার্ড কমিটি পুনর্বহাল করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।


সোমবার (২৫ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদল এবং এর অধীন থানা ও ওয়ার্ড কমিটিগুলো পুনর্বহাল করা হয়েছে। ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


এর আগে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ হওয়া এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।