বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমরাজনীতিস্বাধীনতা আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান, নজরুলই মূল অনুপ্রেরণা: রিজভী

স্বাধীনতা আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান, নজরুলই মূল অনুপ্রেরণা: রিজভী

favicon
ভোরের আলো ডেস্ক:
স্বাধীনতা আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান, নজরুলই মূল অনুপ্রেরণা: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত সব আন্দোলন-সংগ্রামের অন্যতম প্রধান অনুপ্রেরণা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


রিজভী বলেন, কাজী নজরুল ইসলাম তাঁর পুরো জীবন অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি যুগে যুগে মানুষের প্রতিবাদ ও প্রতিরোধের অনুপ্রেরণা। যেকোনো অন্যায়-অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন নজরুল।


তিনি বলেন, স্বাধীনতা আন্দোলন থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান—সব আন্দোলন-সংগ্রামেই নজরুলের চেতনা ও বাণী মানুষকে অনুপ্রাণিত করেছে।


বিএনপির এই নেতা আরও বলেন, আজও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে কাজী নজরুল ইসলামের বাণী মানুষকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জোগায়।