রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমজাতীয়‘বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে’

‘বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে’

favicon
ভোরের আলো ডেস্ক:
‘বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে’

বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে গুমের শিকার পরিবারগুলোর পাশে আন্তরিকভাবে দাঁড়ানো রাষ্ট্রের অন্যতম পবিত্র দায়িত্ব বলেও উল্লেখ করেছেন তিনি।


রোববার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


রাষ্ট্রপতি বলেন, দেশে যেন ফ্যাসিবাদী শক্তি আর ফিরে আসতে না পারে, সে জন্য প্রয়োজনীয় সব পথ স্থায়ীভাবে বন্ধ করা হবে। একই সঙ্গে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকার আন্তরিকভাবে কাজ করবে।


তিনি বলেন, গুমের শিকার পরিবারগুলোর দীর্ঘদিনের কষ্ট ও অনিশ্চয়তা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। এ বিষয়ে সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।