সোমবার , ৩১ আগস্ট ২০২৬
সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমজাতীয়স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

favicon
সাইফুল আলম মিরাজ
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আজ সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার ইসির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।


এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। ওই সময় ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, হালনাগাদ কার্যক্রমে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।


খসড়া তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। ভোটের সময়সূচি পেছানো হলে নতুন ভোটারদের নিবন্ধনের সুযোগ বাড়ানো হবে। পরে তাদের সম্পূরক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।


নির্বাচন কমিশনের সর্বশেষ চূড়ান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার রয়েছেন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।


ইসি জানিয়েছে, আগামী নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্যেই ভোটার তালিকা চূড়ান্ত করাসহ প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।