মানিলন্ডারিং ঠেকাতে ব্যাংক-এনবিআর-কাস্টমসসহ সংস্থাগুলোর সমন্বয় বাড়ছে
জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলা হলে কঠোর ও কার্যকর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৩১ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, জর্ডান লক্ষ্য করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর প্রায় সবকটিই আকাশে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব না হলেও সেটিকে কোনো ধরনের হুমকি বা ক্ষয়ক্ষতির কারণ হবে না বলে শনাক্ত করা হয়েছিল।
ট্রাম্প বলেন, জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ভবিষ্যতে কোনো ধরনের হামলা হলে যুক্তরাষ্ট্র তার কঠোর ও কার্যকর জবাব দেবে।
এ সময় ইরান প্রসঙ্গেও নিজের আগের বক্তব্যের পুনরাবৃত্তি করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, চরম সংকটে থাকা ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হয়ে উঠেছে এবং সে জন্য অপেক্ষা করছে।
এর আগে লারাখ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় রোববার রাতে জর্ডানের একটি সামরিক বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। কয়েক সপ্তাহের আপেক্ষিক শান্ত পরিস্থিতির পর এ ঘটনাকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সরাসরি উত্তেজনা বৃদ্ধির বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে।