মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: ভারতীয় হাইকমিশনার

favicon
সাইফুল আলম মিরাজ
বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশ-ভারতের সম্পর্ক অতীতে আটকে থাকার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়ে ঢাকা ও দিল্লি কাজ করছে।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


দীনেশ ত্রিবেদী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও ভারতের মধ্যে কেউ ছোট বা বড় নয়। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত।


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে নির্বাচিত সরকারই সবচেয়ে ভালো বোঝে। ভারত জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী।


বৈঠক প্রসঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আলোচনায় স্থানীয় নির্বাচন নিয়ে দুই দেশের অভিজ্ঞতা বিনিময় হয়েছে। একই সঙ্গে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনগুলো সরকারের জন্য বেশ চ্যালেঞ্জিং।