মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

favicon
মাহামুদুল হাসান
আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাতে আইনশৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ও ভিডিপির সদস্যদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, আনসার ও ভিডিপি দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী।


এ সময় আনসার বাহিনীর সংস্কার, বিশেষ করে আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন রাষ্ট্রপতি।


আনসার ও ভিডিপির মহাপরিচালক দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানান। পরে তিনি বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।


মহাপরিচালক জানান, দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আনসার সদস্যদের মানসম্মত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি সদস্যদের ডাটাবেজ তৈরি, ক্ষুদ্রঋণ প্রদান এবং প্রান্তিক পর্যায়ে সৌরবিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে আনসার ও ভিডিপি।