বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজনীতিগণতন্ত্রের আসল রূপ মৌলিক অধিকার ভোগের সুযোগ নিশ্চিত করা: মীর হেলাল

গণতন্ত্রের আসল রূপ মৌলিক অধিকার ভোগের সুযোগ নিশ্চিত করা: মীর হেলাল

favicon
ভোরের আলো ডেস্ক:

প্রচলিত আইনকানুন মেনে দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করা, শান্তিপূর্ণভাবে সহাবস্থান এবং নির্বিঘ্নে মৌলিক অধিকার ভোগের সুযোগ নিশ্চিত করাই গণতন্ত্রের প্রকৃত রূপ বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।


তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই সুস্থ ও বহুদলীয় গণতন্ত্রের চর্চা করে আসছে।


বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


বিগত সরকারের সময়ের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, সভা-সমাবেশ পণ্ড করতে তৎকালীন সরকার ১৪৪ ধারা জারি এবং নির্যাতন চালিয়েছিল। এরপরও নানা প্রতিকূলতা মোকাবিলা করে হাটহাজারীতে বিএনপির নেতাকর্মীরা টানা ১৭ বছর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন।


তিনি বলেন, অতীতের মতো দেশের জনগণ বর্তমানেও বিএনপির পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।


মীর হেলাল আরও বলেন, বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি অনুসরণ করে দেশে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে বিএনপি কাজ করছে। শুধু সরকার হিসেবে নয়, দল হিসেবেও দেশকে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি থেকে রক্ষায় বিএনপি প্রস্তুত।


বিগত সরকারের ‘অত্যাচার ও অন্যায়ের’ পুনরাবৃত্তি ভবিষ্যতে আর হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।