সফর শেষে ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ
সফর শেষে ঢাকা ছেড়েছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ।
বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে গত ৩০ আগস্ট ঢাকায় আসেন আইপিইউ মহাসচিব। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ নারী সংসদ সদস্য এবং রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন এবং সংসদীয় সুসম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন অ্যান্ডা ফিলিপ।
সফরের অংশ হিসেবে তিনি জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরও ঘুরে দেখেন আইপিইউ মহাসচিব।