বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস

পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস

favicon
ভোরের আলো ডেস্ক:
পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস

দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে আজ বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।


রাত ৯টার দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে পাঁচ মাসেরও বেশি সময় পর দেশে ফিরছেন তিনি।


এর আগে, চলতি বছরের ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।