বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজনীতিআমলাতন্ত্র ও বড় ব্যবসায়ীদের তুষ্ট করছে সরকার: মাহফুজ আলম

আমলাতন্ত্র ও বড় ব্যবসায়ীদের তুষ্ট করছে সরকার: মাহফুজ আলম

favicon
ভোরের আলো ডেস্ক:
আমলাতন্ত্র ও বড় ব্যবসায়ীদের তুষ্ট করছে সরকার: মাহফুজ আলম

সরকার আমলাতন্ত্র ও বড় ব্যবসায়ীদের তুষ্ট করার নীতি গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ছোট ও মাঝারি খাতের ব্যবসায়ী এবং বেসরকারি কর্মজীবীদের ভবিষ্যৎ পরিবর্তনের জন্য সরকারের কোনো অর্থনৈতিক রূপরেখা নেই।


বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।


মাহফুজ আলম বলেন, শ্রমিকদের কথা বলাই বাহুল্য। চা শ্রমিকদের ন্যায্য দাবির মিছিলে হামলা হচ্ছে। অথচ তাদের দাবির তুলনায় বড় দাবি নিয়ে আসা ব্যক্তিদের তুষ্ট করা হচ্ছে।


তিনি বলেন, জনগণের বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, বাড়তি দ্রব্যমূল্য ও নিরাপত্তা সংকটের সমাধান না করে বড় কর্তাদের তুষ্ট করার এই নীতি অর্থহীন।


সাবেক এই তথ্য উপদেষ্টা আরও বলেন, এ নীতি শুধু সম্পদের বৈষম্য বাড়াবে। জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় আসা সরকারের প্রধান কাজ জনগণকে তুষ্ট করা, গুটিকয়েক ব্যক্তি বা গোষ্ঠীকে নয়।


তিনি বলেন, অর্থনৈতিক ব্যবস্থা ও প্রতিষ্ঠানগুলোর সংস্কার করতে হবে। একই সঙ্গে বৈষম্য কমানোর নীতি বাস্তবায়ন করতে হবে।


মাহফুজ আলম বলেন, বৈষম্য কমলে বাস্তবিক ও ভারসাম্যপূর্ণ উন্নয়ন হয়—এ নীতি পরীক্ষিত। এ সময় তিনি ‘অল্টারনেটিভস’-এর ৯ দফা দাবির পক্ষে সবাইকে থাকার আহ্বান জানান।