বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়মধ্যপ্রাচ্যে ‘অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধির’ আশঙ্কা, সতর্ক করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ‘অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধির’ আশঙ্কা, সতর্ক করল যুক্তরাষ্ট্র

favicon
ভোরের আলো ডেস্ক:
মধ্যপ্রাচ্যে ‘অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধির’ আশঙ্কা, সতর্ক করল যুক্তরাষ্ট্র

নিজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উত্থাপিত অভিযোগের প্রমাণ জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ বিষয়ে বুধবার রাতে বিস্তারিত বক্তব্য দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। 


বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।


এর আগে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের বদলি, পদায়ন ও পদোন্নতিকে কেন্দ্র করে অর্থ লেনদেনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানায় দুদক। এ অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের একটি টিমও গঠন করা হয়েছে। 


ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ বলেন, ১৮৮ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তার কাছ থেকে ১ লাখ ৪৬ হাজার টাকা করে মোট ২ কোটি ৭৬ লাখ টাকার দুর্নীতি করেছেন একজন উপদেষ্টা, একজন সচিব, একজন যুগ্মসচিব ও একজন উপসচিবসহ আরও অনেকে। দুদক প্রমাণ পাওয়ার কথা বলছে উল্লেখ করে তিনি সেই প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করার দাবি জানান। 


দুদকের অনুসন্ধানের আওতায় থাকা অন্য ব্যক্তিরা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

তবে বুধবার রাতে আসিফ মাহমুদ এ বিষয়ে গণমাধ্যমের সামনে বক্তব্য দেবেন, নাকি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরবেন, তা তিনি স্পষ্ট করেননি।