বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু, শারীরিক অবস্থা স্থিতিশীল

জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু, শারীরিক অবস্থা স্থিতিশীল

favicon
ভোরের আলো ডেস্ক:
জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু, শারীরিক অবস্থা স্থিতিশীল

জ্বর, শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।


বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষ।


এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে জ্বালানিমন্ত্রীকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।


হাসপাতালের বিবৃতিতে বলা হয়েছে, জরুরি বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তার চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। রক্তের বিভিন্ন পরীক্ষার ফলাফল ও বুকের এক্স-রে পর্যালোচনা করে ফুসফুসে নিউমোনিয়ার সম্ভাবনা বিবেচনায় নিয়ে চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা।


বিবৃতিতে আরও বলা হয়, জ্বালানিমন্ত্রী আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। কিছুদিন আগে তার হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে।


চিকিৎসকদের মতে, বর্তমানে তিনি শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন। পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে।