বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ

favicon
ভোরের আলো ডেস্ক:
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরফত আলী সপু ও সদস্য কামরুজ্জামান রতন এমপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।


বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানায় ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।


সাক্ষাৎকালে ঢাকা কলেজের সাবেক ছাত্র ও শিক্ষক হিসেবে নিজের স্মৃতিচারণ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, একসময় ঢাকা কলেজ দেশের সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ ছিল। দেশের রাজনীতি, নেতৃত্ব, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, প্রশাসকসহ আলোকিত মানুষ তৈরিতে ঢাকা কলেজের বিশাল অবদান রয়েছে।