বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

favicon
সাইফুল আলম মিরাজ
তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। ২০০৭ সালে জরুরি অবস্থার সময় গ্রেপ্তারের পর ৫৫৪ দিন কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। পরে উচ্চ আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান।


ওয়ান-ইলেভেনের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে একে একে ১২টি মামলা করা হয়।


বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, কারাবন্দি অবস্থায় তারেক রহমানের ওপর নির্যাতন চালানো হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়।


দীর্ঘ কারাবাসের পর বিভিন্ন মামলায় জামিন পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হলে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তিনি। এরপর থেকে তিনি লন্ডনেই অবস্থান করছিলেন।


এদিকে, দিবসটি উপলক্ষে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয়ভাবে কর্মসূচি পালন এবং তারেক রহমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরছেন।