বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজনীতিঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে লংমার্চ: শফিকুর রহমান

অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে লংমার্চ: শফিকুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে লংমার্চ: শফিকুর রহমান

জনগণের কল্যাণ ও অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে ১১ দলীয় ঐক্য লংমার্চের মতো কর্মসূচি দিয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী শনিবারের লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


দেশবাসীর উদ্দেশে শফিকুর রহমান বলেন, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণেই ১১ দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে বলে দাবি করেন তিনি।


তিনি বলেন, দেশের মানুষের অধিকার আদায়ে বিরোধী দল সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই সক্রিয় থাকবে। জনগণের স্বার্থ রক্ষায় রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখার কথাও জানান তিনি।


এ সময় দেশের কওমি শিক্ষার মানোন্নয়নেও সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেন জামায়াত আমির।