শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়তোজাম্মেল হোসেন খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
তোজাম্মেল হোসেন খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

তোজাম্মেল হোসেন খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

favicon
সাইফুল আলম মিরাজ
তোজাম্মেল হোসেন খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী তোজাম্মেল হোসেন খান (তাজু খান) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, তোজাম্মেল হোসেন দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। তার মৃত্যুতে উত্তরাঞ্চল একজন বলিষ্ঠ নেতৃত্বকে হারিয়েছে।


রাষ্ট্রপতি মরহুম তোজাম্মেল হোসেন খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


উল্লেখ্য, শুক্রবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোজাম্মেল হোসেন খান ইন্তেকাল করেন।