রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজনীতিঅতীত থেকে শিক্ষা না নিলে এই সরকারকেও পালাতে হবে: জামায়াত আমির

অতীত থেকে শিক্ষা না নিলে এই সরকারকেও পালাতে হবে: জামায়াত আমির

favicon
ভোরের আলো ডেস্ক:
অতীত থেকে শিক্ষা না নিলে এই সরকারকেও পালাতে হবে: জামায়াত আমির

অতীত থেকে শিক্ষা না নিলে বর্তমান সরকারকেও পালাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।


শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর মহীপালে ১১ দলের আয়োজিত পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।


ডা. শফিকুর রহমান বলেন, সরকার বারবার জনগণের দাবি উপেক্ষা করে মানুষের সঙ্গে প্রতারণা করছে। দেশের যেকোনো সংকটের সময় অন্য রাজনৈতিক দলগুলো দেশকে ফেলে বিদেশে পালিয়ে যায়। তবে জামায়াতে ইসলামী কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি বলেও দাবি করেন তিনি।


তিনি আরও বলেন, জনগণের অধিকার নিয়ে স্বেচ্ছাচারিতা করা হলে বিরোধী দল কোনো ছাড় দেবে না। এ সময় সবাইকে আবারও জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নামার প্রস্তুতি রাখার আহ্বান জানান জামায়াত আমির।


পথসভায় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও বক্তব্য দেন। তিনি বলেন, কোনো আঘাত এলে পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। ঢাকার মহাসমাবেশ থেকে রাজনৈতিক চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।


নাহিদ ইসলাম বলেন, চূড়ান্ত ঘোষণার আগে সরকার বিরোধী দলের ছয় দফা দাবি মেনে নিলে কঠোর কর্মসূচি থেকে সরে আসবে বিরোধী দল।