শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়জ্বালানি সংকট দেশের সবচেয়ে বড় সমস্যা, সমাধানে কর্মপরিকল্পনা: তারেক রহমান

জ্বালানি সংকট দেশের সবচেয়ে বড় সমস্যা, সমাধানে কর্মপরিকল্পনা: তারেক রহমান

favicon
সাইফুল আলম মিরাজ
জ্বালানি সংকট দেশের সবচেয়ে বড় সমস্যা, সমাধানে কর্মপরিকল্পনা: তারেক রহমান

দেশের চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগীদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এই মুহূর্তে জ্বালানি সংকট দেশের সবচেয়ে বড় সমস্যা। এ সংকট সমাধানে সরকার কর্মপরিকল্পনা নিয়েছে।


শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারী ও অন্তর্বর্তী সরকারের আমলের বিভিন্ন সমস্যা নিয়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। দেশে যেকোনো ধরনের অরাজকতা সৃষ্টি করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থাকার আহ্বান জানান।


বিএনপি রাজপথে আন্দোলন করেছে, কখনো গুপ্ত অবস্থানে থেকে কোনো কর্মকাণ্ড চালায়নি উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বৈরাচারের আমলে একটি দল তাদের মধ্যে গুপ্ত অবস্থানে ছিল। এখন তারা প্রকাশ্যে এসে নিজেদের পরিচয় দিচ্ছে।


তিনি বলেন, এমনও হতে পারে, ওই গুপ্তদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে থেকে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। যারা গুপ্ত অবস্থানে ছিল, তারাই এখন স্বৈরাচারকে সামনে আনার চেষ্টা করছে। একজন আরেকজনকে গুপ্ত রাখার চেষ্টা করছে। কে কাকে গুপ্ত রাখতে চাইছে, তা জনগণের সামনে উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান তিনি।


জনগণকে দেওয়া বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। মানুষের যাতে কষ্ট না হয়, সে জন্য বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।