রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমআইন ও আদালতপ্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকীর জামিন, মুক্তিতে নেই বাধা

প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকীর জামিন, মুক্তিতে নেই বাধা

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকীর জামিন, মুক্তিতে নেই বাধা

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিকীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এর ফলে কারামুক্তিতে তাঁর আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।


রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


২০০৮ সালের একটি প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত হওয়ার পর বিদিশাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।


মামলাটিতে চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।


রায় ঘোষণার পরই বিদিশাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পরে হাইকোর্টে জামিন আবেদন করা হলে রোববার তাঁর জামিন মঞ্জুর হয়।


হাইকোর্টের এ আদেশের পর বিদিশা সিদ্দিকীর কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।