রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়ছিনতাই রোধে রাজধানীতে র‍্যাবের মোটরসাইকেল পেট্রোলিং শুরু

ছিনতাই রোধে রাজধানীতে র‍্যাবের মোটরসাইকেল পেট্রোলিং শুরু

favicon
ভোরের আলো ডেস্ক:
ছিনতাই রোধে রাজধানীতে র‍্যাবের মোটরসাইকেল পেট্রোলিং শুরু

রাজধানীতে সাম্প্রতিক সময়ে ছিনতাই বেড়ে যাওয়ায় তা প্রতিরোধে ‘ক্রস কান্ট্রি মোটর বাইক পেট্রোলিং’ কার্যক্রম শুরু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।


শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর আদাবর, মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর এলাকায় মোটরসাইকেলে এ বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করে র‍্যাব।


র‍্যাব-২-এর এএসপি সৌরভ মাহমুদ জানান, মূলত রাতের শেষভাগে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ছিনতাইকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি বলেন, রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত মোটরসাইকেলে বিশেষ টহল চলবে। পাশাপাশি রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত র‍্যাবের নিয়মিত পেট্রোলিং কার্যক্রমও অব্যাহত থাকবে।


রাতে কোনো ধরনের সন্দেহজনক বা অসঙ্গতিপূর্ণ কর্মকাণ্ড চোখে পড়লে র‍্যাবের হটলাইনে যোগাযোগ করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।