ঢাকা-৮ আসনের ভোটার হলেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটার এলাকা পরিবর্তন করেছেন। আগে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার নিবন্ধিত ভোটার ছিলেন। সম্প্রতি তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩ ব্যবহার করে সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
আবেদনটি যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় দাফতরিক নথি পরীক্ষা শেষে তার ভোটার এলাকা স্থানান্তরের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।
এর ফলে এখন থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হিসেবে নিবন্ধিত থাকবেন।