মঙ্গলবার , ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ০৮ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কর্মসংস্থান ব্যাংকের নতুন প্রকল্পের মাধ্যমে দেশে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও বাড়বে।


সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ‘ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্প’-এর উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


অর্থমন্ত্রী বলেন, উদ্যোক্তা তৈরি করা বর্তমান সরকারের অন্যতম বড় কাজ। এ ক্ষেত্রে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ মডেলের আওতায় তৃণমূল পর্যায়ে বিপুলসংখ্যক উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হবে।


তিনি বলেন, বড় প্রকল্পের তুলনায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রতিষ্ঠানে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। তাই নতুন পণ্য ও ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে কাজ করা উদ্যোক্তাদেরও অর্থায়নের আওতায় আনার পরামর্শ দেন তিনি।


আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, দেশের অনেক পণ্যেরই বৈশ্বিক বাজারে প্রবেশের সম্ভাবনা রয়েছে। এসব পণ্যের বাজার সম্প্রসারণ ও সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বদ্ধপরিকর।


অনুষ্ঠানে জানানো হয়, অর্থের অভাবে পিছিয়ে পড়া তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের সহায়তা করতে কর্মসংস্থান ব্যাংক এ প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের আওতায় ৫ থেকে ৬ শতাংশ সুদে ৩০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন উদ্যোক্তারা।


প্রাথমিক পর্যায়ে দেশের তিন জেলার ২০টি উপজেলা নিয়ে প্রকল্পটির কার্যক্রম শুরু হচ্ছে।