মঙ্গলবার , ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ০৮ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদে সারজিস, ‘পুরো বাংলাদেশ আপনার সঙ্গে’

ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদে সারজিস, ‘পুরো বাংলাদেশ আপনার সঙ্গে’

favicon
ভোরের আলো ডেস্ক:
ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদে সারজিস, ‘পুরো বাংলাদেশ আপনার সঙ্গে’

ইতালিতে অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে বাঁধনের প্রতি সংহতি জানিয়ে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’


হামলাকারীদের সমালোচনা করে তিনি লেখেন, ‘যারা আপনাকে আক্রমণ করেছে, তাদের আপনি “বাঙালি ভাই” হিসেবে সম্বোধন করেছেন। তারা যতটা না বাঙালি ভাই, তার চেয়ে বেশি খুনিদের দালাল, বিবেকবোধ বিক্রি করে দেওয়া একেকজন নরপশু।’


সারজিস আরও লেখেন, ‘খুনি হাসিনা যদি ওই চৌদ্দশ মানুষের মতো তাদের সন্তানদের, ভাইদের খুন করত, তারপরও তারা খুনি হাসিনার দালালি করত, পা চাটত। এদের শুধু মানুষের মতো একটা দেহ আছে, মনুষ্যত্ব পচে গেছে। এদের থেকে আপনি এর চেয়ে বেশি কিছু আশা করবেন না।’


বাঁধনকে সাহস জোগাতে তিনি বলেন, ‘এসবের জন্য বিন্দুমাত্র কষ্ট পাবেন না। নরপশুদের থেকে এর চেয়ে ভালো আর কী প্রত্যাশা করা যায়? আমরা সবাই আপনার সঙ্গে আছি। পুরো বাংলাদেশ আপনার সঙ্গে। উই আর প্রাউড অব ইউ।’


উল্লেখ্য, সোমবার (৭ সেপ্টেম্বর) ইতালিতে হেনস্তা ও পরে হামলার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে ইতালির একটি সড়কে কয়েকজন বাঙালি যুবক তার দিকে এগিয়ে আসেন। এ সময় তার দিকে পানি ছুড়ে মারা হয় এবং একজন তাকে মারতে উদ্যত হন।


ঘটনার পর ফেসবুক লাইভে এসে বিস্তারিত জানান বাঁধন। ওই সময় তার চোখে-মুখে আতঙ্কের ছাপ দেখা যায় এবং আঘাতের কারণে মুখও কিছুটা ফুলে থাকতে দেখা যায়।