মঙ্গলবার , ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ০৮ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন হচ্ছে না, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন হচ্ছে না, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল

favicon
সাইফুল আলম মিরাজ
শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন হচ্ছে না, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হচ্ছে না। একই সঙ্গে আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে হলেও বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।


বিমানমন্ত্রী বলেন, থার্ড টার্মিনাল চালুর বিষয়ে জাপানি প্রতিষ্ঠানকে আল্টিমেটাম দেওয়া হয়েছে। ধাপে ধাপে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। আগামী বছরের মাঝামাঝি সময়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে এর দায়িত্ব হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।


এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, থার্ড টার্মিনালের পুরো কাজ শেষ হলে একসঙ্গে ২০০ থেকে ২৫০টি উড়োজাহাজ হ্যান্ডেল করা সম্ভব হবে। পাশাপাশি যাত্রীদের দ্রুত সেবা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে ১৫ মিনিটের মধ্যে যাত্রীদের হাতে লাগেজ পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।


তিনি আরও জানান, থার্ড টার্মিনাল থেকে অর্জিত আয়ে বাংলাদেশের অংশীদারিত্ব ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে।