বুধবার , ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ০৯ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়ড. খলিলুর রহমানকে ভোরের আলো-এর সম্পাদক-প্রকাশকের অভিনন্দন

ড. খলিলুর রহমানকে ভোরের আলো-এর সম্পাদক-প্রকাশকের অভিনন্দন

favicon
ভোরের আলো ডেস্ক:
ড. খলিলুর রহমানকে ভোরের আলো-এর সম্পাদক-প্রকাশকের অভিনন্দন

ড. খলিলুর রহমান জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হওয়ায় ভোরের আলো পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক এম এ মোতালেব ভূইয়া এবং নির্বাহী সম্পাদক সাইফুল আলম মিরাজ।


এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, ড. খলিলুর রহমানের এই অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের। তার মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বিশ্বশান্তি, মানবাধিকার ও আন্তর্জাতিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে তারা প্রত্যাশা করেন।


জাতিসংঘের মহাসচিব হিসেবে ড. খলিলুর রহমানের দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এম এ মোতালেব ভূইয়া ও সাইফুল আলম মিরাজ।