শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
হোমখেলাপ্রথমবার মাঠে গড়াচ্ছে ফিফা আসিয়ান কাপ, নতুন স্বপ্ন ইনফান্তিনোর

প্রথমবার মাঠে গড়াচ্ছে ফিফা আসিয়ান কাপ, নতুন স্বপ্ন ইনফান্তিনোর

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রথমবার মাঠে গড়াচ্ছে ফিফা আসিয়ান কাপ, নতুন স্বপ্ন ইনফান্তিনোর

দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’। নতুন এই আন্তর্জাতিক টুর্নামেন্টকে ঘিরে বড় স্বপ্নের কথা জানিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।


আন্তর্জাতিক ফুটবল ক্যালেন্ডারে নতুন এই প্রতিযোগিতা যুক্ত করার মাধ্যমে ফুটবলকে আরও বৈশ্বিক ও অন্তর্ভুক্তিমূলক করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ফিফা।


ফিফা সভাপতি বলেন, আসিয়ান অঞ্চলের জাতীয় দলগুলোকে আরও বেশি অর্থবহ ও উচ্চ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই টুর্নামেন্ট চালু করা হয়েছে।


ইনফান্তিনো বলেন, নতুন এই প্রতিযোগিতা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ফুটবলীয় বন্ধন আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে অঞ্চলটির সব দেশের জন্য প্রতিদ্বন্দ্বিতার একটি সমান ক্ষেত্র তৈরি হবে।


ফিফা উইন্ডোর আন্তর্জাতিক সূচিতে সেরা খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট ফুটবলপ্রেমীদের জন্য বেশ কিছু আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেবে বলে আশা করা হচ্ছে।


ফিফার অফিসিয়াল সূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপ। এতে আসিয়ানভুক্ত ১১টি দেশের পাশাপাশি তিনটি আমন্ত্রিত অতিথি দল অংশ নেবে। সব মিলিয়ে টুর্নামেন্টে খেলবে ১৪টি দল।


নতুন এই প্রতিযোগিতা দুটি পৃথক বিভাগে ভাগ হয়ে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার জাতীয় দলগুলোর জন্য নিয়মিত ও প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ আরও বাড়বে বলে আশা করছে ফিফা।