বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমজাতীয়সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের আলটিমেটাম, দাবি আদায়ে প্রস্তুতি

সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের আলটিমেটাম, দাবি আদায়ে প্রস্তুতি

favicon
ভোরের আলো ডেস্ক:
সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের আলটিমেটাম, দাবি আদায়ে প্রস্তুতি

রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি ও অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের দাবিতে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন। তারা জানান, দাবি না মানা হলে আগামী ১৯ মে থেকে কর্মসূচি শুরু করা হবে।


শনিবার (১৭ মে) বিকেলে ইডেন কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন তারা। শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিনের আন্দোলনের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব দেয়। তবে এখনো অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি হয়নি, যা তাদের উদ্বিগ্ন করেছে।


তারা জানান, রোববার (১৮ মে) পর্যন্ত দাবি পূরণ না হলে কর্মসূচিতে নামতে বাধ্য হবেন। তবে তারা সাধারণ মানুষের দুর্ভোগ না বাড়িয়ে প্রশাসনিক ভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি নেওয়ার কথা বলেন।

শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবি:

১. আগামীকাল রোববারের (১৮ মে) মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে।

২. অন্তর্বর্তী প্রশাসক নিয়োগের পর সেশনজট নিরসন, ভূতুড়ে ফলের সমাধান, অতিরিক্ত ফি আদায় বন্ধসহ সকল একাডেমিক সমস্যা নিরসনে পরিকল্পিত ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।

৩. অন্তর্বর্তী প্রশাসন গঠনের পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আয়োজন নিশ্চিত করতে হবে।

৪. আগামী ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ রূপরেখা এবং মনোগ্রাম (লোগো) প্রকাশ করতে হবে।

৫. আগামী ১৬ জুনের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দ দিতে হবে।