সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়কারিগরি ত্রুটিতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ

কারিগরি ত্রুটিতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ

favicon
মাহামুদুল হাসান
কারিগরি ত্রুটিতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ইউনিটটি চালু হতে অন্তত চার দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


রোববার (১৩ সেপ্টেম্বর) রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, কারিগরি ত্রুটির কারণে রোববার বেলা ১১টা থেকে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট সম্পূর্ণ বন্ধ রয়েছে। ত্রুটি মেরামত করে ইউনিটটি পুনরায় চালু করতে অন্তত চার দিন সময় লাগবে।


তবে কেন্দ্রটির প্রথম ইউনিট স্বাভাবিকভাবে চালু রয়েছে। ওই ইউনিট থেকে জাতীয় গ্রিডে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি।


রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা এক হাজার ৩২০ মেগাওয়াট। প্রতিটি ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হয়। দ্বিতীয় ইউনিট বন্ধ থাকায় ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে।