বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নারী ও শিশুরা: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নারী ও শিশুরা: শামা ওবায়েদ

favicon
সাইফুল আলম মিরাজ
জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নারী ও শিশুরা: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ক্লাইমেট ডিপ্লোমেসি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। অথচ এর ক্ষতিকর প্রভাব বাংলাদেশকে ব্যাপকভাবে মোকাবিলা করতে হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুরা এ সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।


তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ হিসেবে সরাসরি অনুদান নিশ্চিত করতে কাজ করবে সরকার। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নত ও বড় অর্থনীতির দেশগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।


আসন্ন কপ সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার বিষয়েও গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, সম্মেলনে নারী ও শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হবে।


পাশাপাশি পরিবেশ রক্ষায় পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর বিষয়টিও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে বাংলাদেশ বলে জানান তিনি।