বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়পিআইবির মহাপরিচালক পদে ফারুক ওয়াসিফের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছর

পিআইবির মহাপরিচালক পদে ফারুক ওয়াসিফের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছর

favicon
মাহামুদুল হাসান
পিআইবির মহাপরিচালক পদে ফারুক ওয়াসিফের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছর

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) পদে সাংবাদিক ও লেখক ফারুক ওয়াসিফকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।


সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, পিআইবি আইন, ২০১৮-এর ৯(২) ধারার আওতায় ফারুক ওয়াসিফকে তার যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।


তবে এ নিয়োগের ক্ষেত্রে তাকে অন্য কোনো পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকা যাবে না। একই সঙ্গে কোনো সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখা যাবে না বলেও শর্ত দেওয়া হয়েছে।


সরকারি প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।


জনস্বার্থে রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।