বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বকেনেডি সেন্টারে নিজের নাম না থাকলে বন্ধের হুমকি ট্রাম্পের

কেনেডি সেন্টারে নিজের নাম না থাকলে বন্ধের হুমকি ট্রাম্পের

favicon
ভোরের আলো ডেস্ক:
কেনেডি সেন্টারে নিজের নাম না থাকলে বন্ধের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত বিখ্যাত শিল্পকলা প্রতিষ্ঠান কেনেডি সেন্টারের ভবনে নিজের নাম যুক্ত করা না হলে প্রতিষ্ঠানটির কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিচারক কেনেডি সেন্টারের ভবনে ট্রাম্পের নাম যুক্ত করা যাবে না বলে রায় দেওয়ার পর তিনি এ হুমকি দেন। খবর আরব নিউজের।


ট্রাম্প জানান, তার মনোনীত বোর্ডের সদস্যরা প্রায় সর্বসম্মতভাবে কেন্দ্রটি জরুরি সংস্কারের জন্য তাৎক্ষণিকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আদালতের রায়ের কয়েক ঘণ্টা পরই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আদালতের রায় বহাল থাকলে এবং মার্কিন সুপ্রিম কোর্ট তা বাতিল না করলে কেনেডি সেন্টারের পুনর্গঠন ও সংস্কারের কাজ করা হবে না।


এদিকে কেনেডি সেন্টার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বোর্ডের সিদ্ধান্তে প্রতিষ্ঠানের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রটি বন্ধ রেখে প্রয়োজনীয় সংস্কারের সিদ্ধান্তটি যুক্তিসংগত।


এর আগে মার্কিন ফেডারেল বিচারক ক্রিস্টোফার কুপার কেনেডি সেন্টারের ভবনের বাইরে থেকে ট্রাম্পের নাম সরিয়ে ফেলার নির্দেশ দেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের সিদ্ধান্তও বাতিল করেন তিনি।


কেনেডি সেন্টারের নাম ও ভবনে ট্রাম্পের নাম যুক্ত করা নিয়ে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক তৈরি হয়েছে।