বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ

favicon
ভোরের আলো ডেস্ক:
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘নৃশংসতা’ হিসেবে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষণা, প্রচারণা, নীতি ও অ্যাডভোকেসি বিভাগের জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েভারা রোসাস।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রোসাস বলেন, গণহত্যা, জাতিগত নিধন কিংবা দখলদারিত্ব কোনোভাবেই স্বীকৃতি পাওয়ার সুযোগ নেই। এসব কর্মকাণ্ডের মাধ্যমে ইসরায়েল বিশ্ববাসীর সামনে সহিংসতার চিত্র তুলে ধরছে বলেও মন্তব্য করেন তিনি।


রোসাসের অভিযোগ, ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে এসব নৃশংসতা চালিয়ে যাচ্ছে এবং বিশ্ববাসী এসব ঘটনা এড়িয়ে যেতে পারে না।


অ্যামনেস্টির এই কর্মকর্তা ফিলিস্তিনিদের পক্ষে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ফিলিস্তিনিদের জন্য কথা বলা প্রয়োজন এবং মানবতাকেই জয়ী হতে হবে।


তবে ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা ও অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। দেশটির বক্তব্য, তাদের সামরিক অভিযান নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের অংশ।