বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
হোমখেলাওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে মিরাজের উন্নতি, এগোলেন নাহিদ-শরিফুলও

ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে মিরাজের উন্নতি, এগোলেন নাহিদ-শরিফুলও

favicon
ভোরের আলো ডেস্ক:
ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে মিরাজের উন্নতি, এগোলেন নাহিদ-শরিফুলও

আইসিসির সর্বশেষ ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি করে আট নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার রেটিং পয়েন্ট ৬০২। সেরা দশে থাকা বাংলাদেশের একমাত্র বোলারও তিনি।


র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলামের। একধাপ এগিয়ে ৫৯০ রেটিং পয়েন্ট নিয়ে ১২ নম্বরে অবস্থান করছেন নাহিদ রানা। অন্যদিকে, একধাপ উন্নতি করে ১৫ নম্বরে উঠে এসেছেন শরিফুল ইসলাম।


তবে র‍্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়েছেন তাসকিন আহমেদ। বর্তমানে ২১ নম্বরে অবস্থান করছেন বাংলাদেশের এই পেসার।


এদিকে, টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের দুই ব্যাটারের। দুই ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। তার রেটিং পয়েন্ট ৬৪৮।


অন্যদিকে, একধাপ উন্নতি করে ২৭ নম্বরে অবস্থান করছেন আরেক বাংলাদেশি ব্যাটার সাইফ হাসান।