শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়পর্যটন খাত পুনরুজ্জীবনে মাস্টারপ্ল্যান নিয়েছে সরকার: মন্ত্রী

পর্যটন খাত পুনরুজ্জীবনে মাস্টারপ্ল্যান নিয়েছে সরকার: মন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
পর্যটন খাত পুনরুজ্জীবনে মাস্টারপ্ল্যান নিয়েছে সরকার: মন্ত্রী

দেশের পর্যটন খাতে গত ২০ বছরে উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। খাতটিকে নতুন করে এগিয়ে নিতে সরকার একটি মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আইসিসিবি সেন্টারে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করে দেশের অর্থনীতিতে এর অবদান বাড়াতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। এর অংশ হিসেবে শিগগিরই কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।


পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান ৮ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে বলেও জানান মন্ত্রী।


পর্যটন খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান এম রশিদুজ্জামান মিল্লাত। এ ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।


এদিকে, ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে বাংলাদেশসহ বিভিন্ন দেশের দুই শতাধিক পর্যটন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় প্রায় ৩০০টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে।


মেলায় দেশি-বিদেশি বিভিন্ন আকর্ষণীয় পর্যটন গন্তব্য তুলে ধরার পাশাপাশি ট্যুর অপারেটরদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগের জন্য বিটুবি সেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।