সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়দেশে বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে

দেশে বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশে বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে

দেশে বন্ধ্যাত্ব চিকিৎসার সুযোগ আরও বাড়াতে পৃথক ও আধুনিক চিকিৎসাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।


রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে পিসিওএস সচেতনতা বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা জানান।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করার পাশাপাশি দক্ষ চিকিৎসক তৈরি করতে হবে। এ ক্ষেত্রে চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করাও জরুরি।


তিনি বলেন, সন্তান না হওয়াকে কেন্দ্র করে কোনো দম্পতি যেন সামাজিকভাবে হেনস্তার শিকার না হন। এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।


দেশের চিকিৎসকদের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের জনসংখ্যার তুলনায় হাসপাতালের শয্যা সংখ্যা অনেক কম। তাই শুধু শয্যা সংখ্যা বাড়ালেই হবে না, একই সঙ্গে স্বাস্থ্যসেবার পরিধিও বাড়াতে হবে।


বন্ধ্যাত্ব চিকিৎসায় আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।