মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়স্বাস্থ্য খাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

favicon
সাইফুল আলম মিরাজ
স্বাস্থ্য খাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের বড় সাফল্য অনেকাংশেই স্বাস্থ্য খাতের উন্নয়নের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।


সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন—এমন হাসপাতালগুলোতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের বিষয়ে সরদার সাখাওয়াত হোসেন বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের চিকিৎসকদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।


জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউ সেবা সম্প্রসারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০০৫ সালে বেগম খালেদা জিয়া হাসপাতালটি উদ্বোধন করেছিলেন। দীর্ঘ ২১ বছর পর সেখানে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হয়েছে। নতুন করে ৪০টি আইসিইউ শয্যা যুক্ত করা হয়েছে।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোর সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি চিকিৎসকদের দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।