বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান

জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, **এ বিষয়ে আইএমএফের কোনো শর্ত নেই।**


এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে বলেও জানিয়েছেন তিনি। তবে সফরের সময় বোয়িং কোম্পানির সঙ্গে বৈঠক কিংবা এ বিষয়ে নির্দিষ্ট কোনো কর্মসূচি রয়েছে কি না, তা নিশ্চিত নয় বলে জানান উপদেষ্টা।


বোয়িং কেনার বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে তার কাছে বিস্তারিত তথ্য নেই। তবে বাংলাদেশ বোয়িং কিনবে—এ তথ্য প্রকাশিত হয়েছে। ফলে সফরে এ বিষয়ে চুক্তি হতে পারে বলে জানান তিনি।


তিনি বলেন, সরকারিভাবে এখন পর্যন্ত যতটুকু তথ্য জানা গেছে, তার বেশি কিছু তাদের কাছে নেই।