বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়মোংলা বন্দরের কাছে ১০০ একর জমিতে শিল্প স্থাপনের পরিকল্পনা

মোংলা বন্দরের কাছে ১০০ একর জমিতে শিল্প স্থাপনের পরিকল্পনা

favicon
ভোরের আলো ডেস্ক:
মোংলা বন্দরের কাছে ১০০ একর জমিতে শিল্প স্থাপনের পরিকল্পনা

মোংলা বন্দরের কাছে প্রায় ১০০ একর জায়গায় বিভিন্ন শিল্প-কারখানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গিয়ে মোংলা বন্দরে কনটেইনার টার্মিনাল নির্মাণের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তিটি বাস্তবায়িত হলে বন্দরের কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসবে।


তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে মোংলা বন্দরে ১২ হাজার ৭৫টি রিকন্ডিশন্ড গাড়ি আমদানি হয়েছে। একই সময়ে বন্দর কর্তৃপক্ষ ৩৮৭ কোটি ৯৫ লাখ ১২ হাজার টাকা রাজস্ব আয় করেছে। আগের অর্থবছরের তুলনায় এ রাজস্ব আয় ১১ দশমিক ৭৬ শতাংশ বেশি।


বন্দর চেয়ারম্যান আরও জানান, মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে নতুন জলযান সংগ্রহ এবং পশুর চ্যানেলের ইনার বারে ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।


এ ছাড়া বন্দরের নাব্যসংকট নিরসনেও বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।