তারেক রহমানকে ভোরের আলো পরিবারের শুভেচ্ছা
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিউইয়র্ক সফর উপলক্ষে ভোরের আলো পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক এম এ মোতালেব ভূইয়া এবং নির্বাহী সম্পাদক সাইফুল আলম মিরাজ।
এক শুভেচ্ছাবার্তায় তারা তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক সফর হিসেবে উল্লেখ করে তার সফলতা কামনা করেন।
তারা আশা প্রকাশ করেন, তারেক রহমানের এই সফর সফল ও ফলপ্রসূ হবে এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের স্বার্থ ও মানুষের প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে।
ভোরের আলো পরিবারের পক্ষ থেকে তারেক রহমানের সুস্বাস্থ্য, সাফল্য ও নিরাপদ সফর কামনা করা হয়েছে।