বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর

ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।


জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি ড. খলিলুর রহমান বুধবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।


ট্রাম্পের সঙ্গে আলাপচারিতার একটি ছবি শেয়ার করে পোস্টে তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত কুশল বিনিময়।’


জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্টের ভাষণ দেওয়ার পর তাদের মধ্যে সংক্ষিপ্তভাবে এই কুশল বিনিময় অনুষ্ঠিত হয়।


এ সময় ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।