ইউপি নির্বাচনে চেয়ারম্যান-মেম্বারদের জন্য ৪২ প্রতীক নির্ধারণ
সংশোধিত নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের জন্য সংরক্ষিত প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন এ প্রতীকের তালিকা প্রকাশ করে। এতে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদের প্রার্থীদের জন্য পৃথক প্রতীক নির্ধারণ করা হয়েছে।
চেয়ারম্যান পদের জন্য ২০টি প্রতীক রাখা হয়েছে। এগুলো হলো—কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেবিলঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবিট্যাক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা ও হাঁস।
সংরক্ষিত সদস্য পদের প্রার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে ১০টি প্রতীক। এগুলো হলো—আলমারি, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ ও হেলিকপ্টার।
অন্যদিকে সাধারণ সদস্য পদের প্রার্থীদের জন্য রাখা হয়েছে ১২টি প্রতীক। এগুলো হলো—উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ও মোরগ।
নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য—তিন পদের প্রার্থীদের জন্য মোট ৪২টি প্রতীক নির্ধারণ করা হয়েছে।