মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ চান না: সালাহউদ্দিন আহমদ

সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ চান না: সালাহউদ্দিন আহমদ

favicon
ভোরের আলো ডেস্ক:
সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ চান না: সালাহউদ্দিন আহমদ

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাইবার সুরক্ষা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের লক্ষ্য গণমাধ্যম নয়। সমাজের ভারসাম্য রক্ষা এবং ডিজিটাল প্ল্যাটফর্মকে কেন্দ্র করে সংঘটিত বিভিন্ন অপরাধ প্রতিরোধ করাই এই আইনের মূল উদ্দেশ্য।


তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের হয়রানি করার জন্য এই আইন করা হয়নি। কোনো সাংবাদিক যেন আইনের অপপ্রয়োগের শিকার হন, সরকার তা চায় না।


সালাহউদ্দিন আহমদ আরও বলেন, কুমিল্লায় অপ্রতিমের ঘটনাসহ দেশে ডিজিটাল প্ল্যাটফর্মকে ঘিরে যেসব অপরাধ সংঘটিত হচ্ছে, সেগুলো প্রতিরোধের লক্ষ্যেই প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে।


তিনি বলেন, সাইবার অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি আইনটির অপপ্রয়োগ যাতে না হয়, সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে।