মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › আমিষের চাহিদা পূরণে মাছের উৎপাদন বাড়াতে হবে: স্পিকার

আমিষের চাহিদা পূরণে মাছের উৎপাদন বাড়াতে হবে: স্পিকার

favicon
ভোরের আলো ডেস্ক:
আমিষের চাহিদা পূরণে মাছের উৎপাদন বাড়াতে হবে: স্পিকার

দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মাছের উৎপাদন আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।


সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।


স্পিকার বলেন, দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে মাছ চাষের পরিমাণ বাড়াতে হবে। যেসব এলাকায় মাছ চাষের সুযোগ রয়েছে, সেসব সুযোগ যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।


তিনি আরও বলেন, দেশের জলাশয় ও উপযুক্ত স্থানগুলোতে পরিকল্পিতভাবে মাছ চাষ করা গেলে একদিকে মানুষের পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব হবে, অন্যদিকে মাছের উৎপাদনও বাড়বে।


মাছ চাষের মাধ্যমে দেশের অর্থনীতিতে আরও অবদান রাখার পাশাপাশি মানুষের আমিষের চাহিদা পূরণে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান স্পিকার।


কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংসদ লেকে প্রায় ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করেন হাফিজ উদ্দিন আহমদ। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।