মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › ‘আল্লাহর অশেষ রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’: রুমিন

‘আল্লাহর অশেষ রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’: রুমিন

favicon
ভোরের আলো ডেস্ক:
‘আল্লাহর অশেষ রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’: রুমিন

বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকাকে ‘আল্লাহর অশেষ রহমত’ বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।


রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে একটি ফটোকার্ড শেয়ার করেন তিনি। ওই ফটোকার্ডে লেখা ছিল, ‘আল্লাহর অশেষ রহমত যে আমাকে এই ট্যাগ, অর্থাৎ বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না।’


ফটোকার্ডটি শেয়ার করে ক্যাপশনে রুমিন ফারহানা লেখেন, ‘আল্লাহর কসম’।


এর আগে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকাকে আল্লাহর রহমত হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের মাধ্যমে বিষয়টি আবারও সামনে এসেছে।


রুমিন ফারহানা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।