বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › জনগণের আস্থা অর্জন করে কমিউনিটি ব্যাংককে শীর্ষ ব্যাংকে পরিণত করার আহ্বান

জনগণের আস্থা অর্জন করে কমিউনিটি ব্যাংককে শীর্ষ ব্যাংকে পরিণত করার আহ্বান

favicon
ভোরের আলো ডেস্ক:
জনগণের আস্থা অর্জন করে কমিউনিটি ব্যাংককে শীর্ষ ব্যাংকে পরিণত করার আহ্বান

জনগণের শতভাগ আস্থা অর্জন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করার মাধ্যমে কমিউনিটি ব্যাংককে দেশের অন্যতম শীর্ষ ব্যাংকে পরিণত করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


ঢাকায় কমিউনিটি ব্যাংকের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কমিউনিটি ব্যাংকের কার্যক্রম শুধু পুলিশ সদস্যদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সাধারণ আমানতকারী ও ব্যবসায়ীদেরও ব্যাংকটির প্রতি আস্থা তৈরি করতে হবে। এ জন্য গ্রাহকসেবা আরও সহজ ও কার্যকর করার পাশাপাশি ঋণ বিতরণে অপ্রয়োজনীয় জটিলতা কমানোর ওপর গুরুত্ব দেন তিনি।


তিনি আরও বলেন, ব্যাংকের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখা এবং গ্রাহকদের আস্থা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমও যথাযথভাবে পরিচালনা করতে হবে।


কমিউনিটি ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের জন্য জীবন দেওয়া বা পঙ্গুত্ব বরণ করা পুলিশ ও অন্যান্য শৃঙ্খলিত বাহিনীর সদস্যদের পরিবারের কল্যাণে এ তহবিল ব্যবহারের পরামর্শ দেন তিনি।