বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › নাশকতাকারীদের আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা গয়েশ্বরের

নাশকতাকারীদের আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা গয়েশ্বরের

favicon
ভোরের আলো ডেস্ক:
নাশকতাকারীদের আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা গয়েশ্বরের

নাশকতার সঙ্গে জড়িতদের আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।


তিনি বলেন, জনগণের প্রতিরোধের মুখে স্বৈরাচার বিতাড়িত হলেও তাদের দোসররা এখনো রয়ে গেছে। প্রশাসনের উচিত তাদের বিচারের মুখোমুখি করা।


বর্তমান সরকার শুধু পরিকল্পনা করে বসে নেই উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সরকার প্রত্যেকটি পরিকল্পনা বাস্তবায়ন করছে। রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ সংগ্রাম করে দেশকে এগিয়ে নিচ্ছে।


গয়েশ্বর চন্দ্র রায় বলেন, লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে।